দৈনিক সংবাদ দিগন্ত

আইনি লড়াইয়ে উর্বশী

অনুমতি ছাড়া নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা। প্রাথমিকভাবে ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার কোটি টাকা দাবি করার কথা জানিয়েছে তার টিম।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উর্বশীর টিম এ তথ্য জানায়। তবে যে এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, বিবৃতিতে সেই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।উর্বশীর টিমের দাবি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি তার অনুমতি ছাড়াই নাম, ছবি ও ভিডিও ব্যবহার করেছে। এসব কনটেন্ট ব্যবহার করে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য পরিমাণ ব্যবসায়িক সুবিধা ও আর্থিক লাভ করেছে বলেও অভিযোগ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, একজন জনপ্রিয় শিল্পীর পরিচয় ও ব্যক্তিগত ইমেজ তার পেশাগত সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। অনুমতি ছাড়া সেই পরিচয়, ছবি কিংবা ভিডিও বাণিজ্যিক কাজে ব্যবহার করা হলে তার পেশাগত ও ব্যক্তিগত অধিকারের প্রশ্ন তৈরি হয়।আরও  পড়ুন, ফের বসছে ‘নতুন কুঁড়ি’র আসর, শুরু হচ্ছে নতুন প্রতিভা খোঁজার অভিযানউর্বশীর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, তার ছবি ও ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট এআই প্রতিষ্ঠান বড় অঙ্কের ব্যবসা করেছে। এ ঘটনায় তিনি কোনো ধরনের ছাড় দিতে রাজি নন এবং নিজের অধিকার রক্ষায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাবেন।প্রাথমিকভাবে ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার কোটি টাকা দাবি করা হলেও, মামলার আনুষ্ঠানিক নথি, আদালতে দায়ের করা অভিযোগ কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য প্রকাশ্যে না আসা পর্যন্ত দাবিটির আইনি ভিত্তি ও চূড়ান্ত ক্ষতিপূরণের পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের সঙ্গে তারকা ও জনপরিচিত ব্যক্তিদের ছবি, ভিডিও ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনায় রয়েছে। উর্বশী রাউতেলার টিমের এই পদক্ষেপ সেই বিতর্ককে নতুন করে সামনে আনল।

আইনি লড়াইয়ে উর্বশী