ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। বৃহস্পতিবার বিকেলে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বিজিবি জানায়, নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উপুড় অবস্থায় কচুরিপানার নিচে ছিল বলে জানা গেছে।বিজিবির ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, আরো পড়ুন , দোহাজারী নাগরিক কমিটির অভিষেক উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিতধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পানির নিচে থাকায় মরদেহটি পচে ফুলে গেছে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।এর আগে গত সোমবার একই সীমান্ত এলাকার কাছাকাছি ইছামতী নদীর পাড় থেকে আরও একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই এলাকায় একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।