দৈনিক সংবাদ দিগন্ত

হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী Sonia Gandhi-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির গুরুগ্রামের বেসরকারি হাসপাতাল Medanta - The Medicity-তে তাকে ভর্তি করা হয়।আরও পড়ুন, হান্টাভাইরাস নিয়ে সতর্ক করল ফ্রান্সভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ৭৯ বছর বয়সী এই রাজনীতিককে হাসপাতালে নেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছোট একটি অস্ত্রোপচারের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলছে।আরও পড়ুন, লেবাননের ১৬ নাগরিকসহ ২১ জনের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরব আমিরাতেরএর আগে গত মার্চ মাসে প্রচণ্ড জ্বর নিয়ে দিল্লির Sir Ganga Ram Hospital-এ ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। সে সময় তার শরীরে সিস্টেমিক ইনফেকশন শনাক্ত হয় এবং অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এরও আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয় তাকে।আরও পড়ুন, লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরও ২ বাংলাদেশি নিহতভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে। ভারতের রাজ্যসভার এই সদস্য ২০২৫ সালের ডিসেম্বরে ৭৯ বছরে পা দেন।

হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী