দৈনিক সংবাদ দিগন্ত

সড়কের জমি দখল করে এস এ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ

গাজীপুর চান্দনা চৌরাস্তা হতে ময়মনসিংহ মহাসড়কের পাশে  সড়ক বিভাগের  জমি দখল করে এস এ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তৈরি হয়েছে। টিন দিয়ে বেড়া দিয়ে চলছে গাড়ি মেরামতের কাজ। আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে মাদক, অস্ত্র ও অপহরণ মামলার ৫ আসামী গ্রেফতারজানা যায়, সওজের জমি অবৈধ দখল করে  করেছেন দোতালা সেড। এমনকি ফুটপাত পর্যন্ত দখল করে দিয়েছেন বাউন্ডারি। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। স্থানীয়রা বলেন, আশেপাশের মিল কারখানা  ছুটি হলে  মহাসড়কের উপর দিয়ে হাঁটতে হয়। এতে প্রায় প্রায় দুর্ঘটনার কবলে পড়ছে জনগণ। এই অবৈধ দখলদারের উচ্ছেদ চান স্থানীয়রা। আরও পড়ুন, স্থায়ী সমাধানে ধোঁয়াশা' রাস্তা সংস্কার হয় কিন্তু চওড়া হয়নাইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের শফিকুল ইসলাম বলেন, আমরা যা করার করছি। আপনার নিউজ করেন যা হয় হবে। তবে সড়ক ভবন থেকে বলা হয়, আমরা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ উচ্ছেদের জন্য ইতিমধ্যেই নোটিশ দিয়েছে। নোটিশ অনুপাতে আপনার না সরালে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করে দেব।

সড়কের জমি দখল করে এস এ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ