দৈনিক সংবাদ দিগন্ত

ঐশ্বরিয়ার দেহরক্ষী হিসেবে সাত দিনের অভিজ্ঞতা জানালেন কেতন

বলিউড তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্কের টানাপোড়েন একসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই সময় ঐশ্বরিয়াকে নিরাপত্তা দিতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী কেতন কারান্দেকে। তবে মাত্র সাত দিন দায়িত্ব পালনের পরই চাকরি ছেড়ে দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অল্প সময়ের মধ্যে দায়িত্ব ছাড়ার কারণ জানিয়েছেন কেতন। ‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেতন জানান, ২০০২ সালের দিকে সাত দিনের জন্য ঐশ্বরিয়ার দেহরক্ষী হিসেবে কাজ করেছিলেন তিনি। তখন রোহন সিপ্পির পরিচালনায় ‘কুছ না কাহো’ সিনেমার শুটিং চলছিল। ওই সিনেমায় ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করছিলেন অভিষেক বচ্চন। আরও পড়ুন,মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠনসাংবাদিক কাভেরী বামজাই তাঁর ‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য ইমার্জেন্স অব নিউ ইন্ডিয়া’ বইয়ে লিখেছেন, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করার বিষয়টি মেনে নিতে পারেননি সালমান। কেতনের ভাষ্য অনুযায়ী, সালমানের কাছ থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতেই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। কেতনের দায়িত্ব ছিল বাড়ি থেকে ঐশ্বরিয়াকে নিয়ে শুটিং সেটে পৌঁছে দেওয়া। একদিন একটি ফ্যাশন শোতে যাওয়ার পর ফেরার পথে সালমানের মুখোমুখি হন তাঁরা। কেতন জানান, বিভিন্ন অনুষ্ঠানে সালমান কখনো কখনো ঢুকে পড়তেন। এমন পরিস্থিতিতে কোনো ঝামেলায় না জড়িয়ে ঐশ্বরিয়াকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়াই ছিল তাঁদের কৌশল। সেদিন সালমানকে সামনে দেখে তিনি ভড়কে গিয়েছিলেন। এরপরই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কেতন। তাঁর ব্যাখ্যা, তিনি সালমান ও ঐশ্বরিয়া—দুজনেরই ভক্ত। আরও পড়ুন,স্পর্শ বিতর্ক ও সংস্কৃতি নিয়ে সমালোচনা, দুই বিষয়ে কীর্তির ব্যাখ্যাতাঁদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জড়াতে চাননি বলেই চাকরিটি ছেড়ে দেন। সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আরও নানা ঘটনার কথা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কাভেরী বামজাইয়ের বইয়ে শাহরুখ খানের ‘চলতে চলতে’ সিনেমার শুটিং বন্ধ হওয়ার ঘটনাও উল্লেখ রয়েছে। বইয়ের ভাষ্য অনুযায়ী, ওই সিনেমার সেটে সালমানের উপস্থিতি ও অশান্ত পরিস্থিতির কারণে শুটিং ব্যাহত হয় এবং পরে ঐশ্বরিয়াকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘ঢাই অক্ষর প্রেম কে’ (২০০০) ও ‘হাম তুমহারে হ্যায় সনম’ (২০০২) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান ও ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়ার দেহরক্ষী হিসেবে সাত দিনের অভিজ্ঞতা জানালেন কেতন