এশিয়ান গেমসের নারী ফুটবলে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার জাপানের ওসাকায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই উত্তর কোরিয়ার আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা।আন্তর্জাতিক যুব ফুটবলে সাফল্যের ইতিহাস থাকা উত্তর কোরিয়া এবারের আসরেও স্বর্ণপদকের অন্যতম দাবিদার। তাদের শক্তিশালী আক্রমণ সামলাতে পারেনি বাংলাদেশ।ম্যাচের প্রথমার্ধেই সাত গোল হজম করে বাংলাদেশ। ফলে বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় উত্তর কোরিয়া।দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে উত্তর কোরিয়া। জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা স্ট্রাইকার রি সং-আ দ্বিতীয়ার্ধে দলের হয়ে আরও গোল করেন।আরও পড়ুন, ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর ১১ পয়েন্ট হারাল পাকিস্তানশেষ পর্যন্ত বাংলাদেশের জালে মোট ১০ গোল দেয় উত্তর কোরিয়া। বিপরীতে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি।ম্যাচজুড়ে উত্তর কোরিয়ার কয়েক শ সমর্থক লাল পোশাকে নেচে-গেয়ে দলকে উৎসাহ দেন। জাপানে পৌঁছানোর পরও পতাকা নেড়ে নারী ও পুরুষ দলকে স্বাগত জানিয়েছিলেন সমর্থকেরা।আগামী ১৯ সেপ্টেম্বর নাগোয়া-আইচিতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এবারের এশিয়ান গেমসের। এতে ১৪টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবে উত্তর কোরিয়ার শতাধিক ক্রীড়াবিদ।করোনা মহামারির পর ২০২৩ সালে চীনের হ্যাংঝু এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরে উত্তর কোরিয়া। পরে প্যারিস অলিম্পিকেও অংশ নেয় তারা।ৎএদিকে ২১ সেপ্টেম্বর গ্রুপ এফের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে উত্তর কোরিয়ার নারী দল।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।