দৈনিক সংবাদ দিগন্ত

২০২৬ ব্যালন ডি’অরের দৌড়ে রদ্রি শীর্ষে, তালিকায় মেসি-এমবাপ্পে-ইয়ামাল

ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে ২০২৬ ব্যালন ডি’অর নিয়ে। বিশ্বকাপে আলো ছড়ানো তারকাদের পাশাপাশি পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক পারফর্ম করা ফুটবলাররাও রয়েছেন পুরস্কার জয়ের দৌড়ে।ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট’ প্রকাশ করেছে সম্ভাব্য ১০ ব্যালন ডি’অরজয়ীর তালিকা। আর সেই তালিকার শীর্ষে রয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি।বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩০ বছর বয়সী এই তারকা। গোল বা অ্যাসিস্ট না থাকলেও মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং রক্ষণে অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে বিশ্বকাপের গোল্ডেন বল জেতেন তিনি। ফলে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে রদ্রির সামনে।দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে ২০২৫-২৬ মৌসুমে ৫১ ম্যাচে করেছেন ৬১ গোল। ক্লাবের হয়ে লিগ ও কাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে করেন ছয় গোল।আরও পড়ুন.৭ মিলিয়ন ডলারের মামলা থেকে মুক্ত মেসি, আদালতে স্বস্তির রায়ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে অনেক বিশ্লেষকই তাঁকে এবারের অন্যতম বড় দাবিদার মনে করছেন।তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ইউরো ও বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া এই ফরোয়ার্ড বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতায় করেছেন ২৪ গোল ও ১৮ অ্যাসিস্ট।চতুর্থ স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। একই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন ফরাসি তারকা।আর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন তিনি। পুরো টুর্নামেন্টে করেছেন আট গোল। যদিও শেষ পর্যন্ত স্পেনের কাছে ফাইনালে হেরে শিরোপা থেকে বঞ্চিত হন মেসি।আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অরজয়ীর নাম।শেষ পর্যন্ত রদ্রি, কেইন, ইয়ামাল, এমবাপ্পে নাকি মেসি—কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার, এখন সেটিই দেখার অপেক্ষা।

২০২৬ ব্যালন ডি’অরের দৌড়ে রদ্রি শীর্ষে, তালিকায় মেসি-এমবাপ্পে-ইয়ামাল