দৈনিক সংবাদ দিগন্ত

মরিয়মের মৃত্যুতে এমপি নজরুল ও প্রথম স্ত্রীকে রিমান্ডে চায় পুলিশ

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।সোমবার ২১ সেপ্টেম্বর ডিএমপির প্রসিকিউশন বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার রিমান্ডের আবেদন করেন।এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। দুপুরে গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে আদালতে হাজির করা হয়।মামলাটি করা হয়েছে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায়। রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।আরও  পড়ুন, লঘুচাপের প্রভাবে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাসপরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।এজাহারে মরিয়মকে বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। বাদীর দাবি অনুযায়ী এসব নির্যাতন সহ্য করতে না পেরে এবং আসামিদের প্ররোচনায় মরিয়ম আত্মহত্যা করেছেন।পুলিশ জানিয়েছে মরিয়মের মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে হেফাজতে নেওয়া হয়। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এখন মামলার তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মরিয়মের মৃত্যুতে এমপি নজরুল ও প্রথম স্ত্রীকে রিমান্ডে চায় পুলিশ