দৈনিক সংবাদ দিগন্ত

এন আর বি ব্যাংক রাজগঞ্জ শাখার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুর উপজেলার এন আর বি ব্যাংক রাজগঞ্জ শাখায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ব্যাংকটির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।আজ রোববার ৩ আগস্ট বিকালে রাজগঞ্জ বাজারে অবস্থিত ব্যাংক শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ঝাঁপা ইউনিয়নের ।আরও  পড়ুন, মাদারগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারসাবেক চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাগর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের গ্রাহকরা।সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা। বক্তারা ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গ্রাহক সেবার মান আরও বৃদ্ধির আহ্বান জানান।

এন আর বি ব্যাংক রাজগঞ্জ শাখার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত