জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।সোমবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলামোটর থেকে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দলটি।এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।এর আগে রোববার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।আরও পড়ুন, স্বামীর অসুস্থতার কথা জানিয়ে দোয়া চাইলেন সামান্থা শারমিনসরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান কমাতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির লোকসান হয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা।অন্যদিকে, দাম বাড়ানোর ফলে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে।এই পরিস্থিতিতে এনসিপির আজকের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে রাজনৈতিক কর্মসূচি ও জনসমাগমের দিকে নজর থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।