ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে।দলের সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।মনোনয়নপ্রত্যাশীদের পূরণ করা মনোনয়নপত্র আগামীকাল ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় দপ্তর শাখায় জমা দিতে হবে।এরপর আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।আরও পড়ুন, ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী সেলিম ও সাদিকএদিকে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।সবশেষে আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২০ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।শূন্য আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে দলটির একাধিক নেতাকর্মী আগ্রহী বলে জানা গেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।