দৈনিক সংবাদ দিগন্ত

দিল্লিতে মসজিদ উচ্ছেদ ঘিরে প্রশ্ন তুললেন ইমাম ও এআইএমআইএম নেতা

দিল্লির শালিমারবাগ এলাকায় একটি মসজিদ উচ্ছেদকে ঘিরে নির্মাণের বৈধতা ও সাংবিধানিক অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। মসজিদ কমিটির সদস্য মোবিনের দাবি, শুনানিতে পৌরসভার পক্ষ থেকে জানানো হয় বিদ্যুতের মিটার থাকা মসজিদের একটি তলা স্বীকৃত। বাকি অংশকে নতুন নির্মাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।মোবিন জানান, এর পরিপ্রেক্ষিতে কমিটি ২০০১ সালে তিন তলা নির্মাণের নকশা জমা দেয়। পাশাপাশি দেয়ালের প্লাস্টারের বয়স পরীক্ষার আবেদনও করা হয়েছিল। তবে এসব নথি ও বক্তব্য যথাযথ গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।মসজিদের ইমাম জারিফুর রহমান প্রশ্ন তোলেন, শালিমারবাগের অনেক বাড়ি যদি সাধারণ পাওয়ার অব অ্যাটর্নির ভিত্তিতে নির্মিত হয়ে থাকে, তাহলে একই ব্যবস্থায় থাকা বাড়িগুলোর মধ্যে শুধু মসজিদকেই কেন বেআইনি নির্মাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।আড়ও পড়ুন,নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে বিক্ষোভ, সারান্ডন আটকঅভিযানের খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছান এআইএমআইএমের দিল্লি সভাপতি শোয়েব জামাই। তার দাবি, পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছিল। মসজিদের ভেতরে কোরআনসহ বিভিন্ন সামগ্রী থাকায় তিনি দলবল নিয়ে সেগুলো সরিয়ে আনেন। শোয়েব জামাই অভিযোগ করেন, মধ্যরাতের এ অভিযান সাংবিধানিক অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। তিনি ঘটনাটিকে উত্তরপ্রদেশের সাহারানপুরে মসজিদ ভাঙার ঘটনার সঙ্গে তুলনা করেন এবং দিল্লিতে এমন পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানান।

দিল্লিতে মসজিদ উচ্ছেদ ঘিরে প্রশ্ন তুললেন ইমাম ও এআইএমআইএম নেতা