প্রধানমন্ত্রীর সফর ঘিরে যশোরে উৎসবমুখর পরিবেশ
যশোরে একদিনের ব্যস্ত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার সকালে যশোর বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি শার্শা উপজেলার উলাশীতে যাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।একইসঙ্গে সেখানে আয়োজিত সুধী সমাবেশেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।এসএসসি প্রশ্নফাঁসের খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের কড়া সতর্কতাএরপর দুপুরে যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পাশাপাশি ঐতিহ্যবাহী ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনের কথাও রয়েছে।বিকেলে যশোর ঈদগাহ ময়দানে একটি বড় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।এই সফরকে ঘিরে জেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।