আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গাজীপুরের বাসন থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৬) বাসন থানা কর্তৃক আয়োজিত এ সভায় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন-অর-রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করা যায়, সে লক্ষ্যে সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে। আরও পড়ুন,উৎসব মূখর পরিবেশে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধনতিনি আরও বলেন, পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো ধরনের গুজব, বিশৃঙ্খলা বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।