দৈনিক সংবাদ দিগন্ত

ন্দ্রগঞ্জের নবগঠিত উপজেলা প্রশাসনের সঙ্গে সংবাদ দিগন্ত প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন জনস্বার্থের বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ রাকিব হোসেন ‎১৮ আগষ্ট ২০২৬ ইং রোজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।‎সাক্ষাৎকালে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা সম্প্রসারণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।‎এ সময় ২০২৪ সালের আগস্টের বন্যায় উপজেলার বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়। বন্যার পর বিভিন্ন সড়কের পিচ উঠে যাওয়া, কোথাও কোথাও রাস্তা দেবে যাওয়া এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি আলোচনায় আসে।এছাড়া উপজেলায় মাদক কারবার ও মাদকসেবীদের উচ্ছৃঙ্খলতা নিয়েও আলোচনা হয়। মাদকসেবীদের কারণে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন—এমন অভিযোগের বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়। সম্প্রতি এক সিএনজি চালককে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগের বিষয়টিও উল্লেখ করা হয়।‎সাক্ষাৎকালে উপজেলার বিভিন্ন খাল দখল, খালে অবৈধভাবে ময়লা-আবর্জনা ফেলা এবং পানি নিষ্কাশন ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাবের বিষয়টিও তুলে ধরা হয়। বিশেষ করে বাজারকেন্দ্রিক বর্জ্য ব্যবস্থাপনা ও খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।‎আরও  পড়ুন, আখাউড়া খরমপুর কেল্লা শাহ এর মাজারে ১২ বস্তায় পেলো ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা‎এ সময় চন্দ্রগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দোকানে পণ্যের মূল্য তালিকা বা মূল্য ট্যাগ না থাকার অভিযোগ এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়।‎অন্যদিকে চন্দ্রগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের বর্তমান দুরবস্থা, সংস্কারকাজ ঘিরে যানবাহন ও সাধারণ মানুষের ভোগান্তি এবং সড়ক মেরামতের কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।‎সাক্ষাৎকালে একটি সিএনজি ফিলিং স্টেশনে কথিত ‘ভিআইপি গ্যাস’ দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় ও আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়টিও উপজেলা নির্বাহী অফিসারের নজরে আনা হয়। অভিযোগটি যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়।‎‎এ সময় নবগঠিত উপজেলা হিসেবে চন্দ্রগঞ্জকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, জনবান্ধব ও নাগরিকসেবামুখী উপজেলা হিসেবে গড়ে তোলার বিষয়ে উপজেলা প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।‎‎সৌজন্য সাক্ষাৎকালে সংবাদকর্মী ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়। প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগগুলো যেমন গণমাধ্যমে তুলে ধরা হবে, তেমনি সাধারণ মানুষের ন্যায্য সমস্যা ও জনদুর্ভোগও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যসহ দায়িত্বশীলভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।সাক্ষাৎ শেষে জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ রাকিব হোসেন নবগঠিত উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে জনস্বার্থের বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

ন্দ্রগঞ্জের নবগঠিত উপজেলা প্রশাসনের সঙ্গে সংবাদ দিগন্ত প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ