দৈনিক সংবাদ দিগন্ত

নরসিংদী সরকারি মহিলা কলেজে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের পাশে জেলা ছাত্রদল

শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নরসিংদী সরকারি মহিলা কলেজে শিক্ষা উপকরণ বিতরণ করেছে নরসিংদী জেলা ছাত্রদল। নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে তিনি নিজ হাতে কলেজের পরীক্ষা কক্ষের জন্য দেয়াল ঘড়ি এবং ছাত্রী হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে ৬০টি চেয়ার ও একটি টেবিল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।সোমবার নরসিংদী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন। এ সময় কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, নরসিংদী জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।শিক্ষা উপকরণ বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, "শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আরও পড়ুন, চট্টগ্রাম মহানগরীর চাপ কমাতে চার উপজেলায় স্যাটেলাইট শহরের প্রস্তাবশিক্ষা জাতির সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে লেখাপড়া করতে পারে, সে লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপকরণ সরবরাহে আমরা কাজ করছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"তিনি আরও বলেন, "একজন শিক্ষার্থী আজকের দিনে যত বেশি সুযোগ-সুবিধা পাবে, আগামী দিনে সে তত বেশি দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে। তাই শিক্ষাখাতে সহযোগিতা অব্যাহত রাখা হবে।"নরসিংদী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজন বিবেচনা করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকতে চায় জেলা ছাত্রদল।শিক্ষা উপকরণ গ্রহণ শেষে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং খায়রুল কবির খোকন ও নরসিংদী জেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের লেখাপড়া ও পরীক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

নরসিংদী সরকারি মহিলা কলেজে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের পাশে জেলা ছাত্রদল