দৈনিক সংবাদ দিগন্ত

নতুন অধ্যায়ে মিথিলা

অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। এবার পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের পথচলা শেষে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি শুরু করেছেন শিক্ষকতাও।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কর্মজীবনের খবর জানান মিথিলা। তিনি জানান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চে ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন তিনি।নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন মিথিলা। প্রকল্পটির লক্ষ্য জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে শিশুদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উপযুক্ত পরিবেশের সঙ্গে যুক্ত করা।প্রারম্ভিক শৈশবের বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করবে প্রকল্পটি। আরও পড়ুন, কক্সবাজারে মিষ্টি জান্নাতআন্তর্জাতিক উন্নয়ন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গবেষণা ও স্থানীয় মানুষের প্রয়োজনের মধ্যে সমন্বয় ঘটাতে চান মিথিলা।পাশাপাশি নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবেও যোগ দিয়েছেন তিনি। সেখানে ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পাঠদান করছেন। শিক্ষার্থীদের অলাভজনক প্রতিষ্ঠানের কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করানোর সুযোগও পাচ্ছেন তিনি।নতুন পথচলায় দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের অবদানের কথাও স্মরণ করেছেন মিথিলা। তার ভাষ্য অনুযায়ী, ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের যাত্রার মধ্যে ১৫ বছর কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালে। আন্তর্জাতিক উন্নয়ন খাতে অর্জিত অভিজ্ঞতা বর্তমান দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো এবং বিভিন্ন গবেষকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। নতুন দায়িত্বের মাধ্যমে উন্নয়ন ও গবেষণার অভিজ্ঞতাকে আরও বিস্তৃত পরিসরে কাজে লাগানোর প্রত্যাশা করছেন তিনি।

নতুন অধ্যায়ে মিথিলা