দৈনিক সংবাদ দিগন্ত

তেহরানসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র শো, ‘ডেথ টু আমেরিকা’ স্লোগানে উত্তপ্ত পরিবেশ

ইরানের একাধিক শহরে সরকারপন্থী সমাবেশে প্রকাশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনের ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।রাজধানী তেহরানের একটি প্রধান চত্বরে অনুষ্ঠিত রাতের সমাবেশে গদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ডেথ টু আমেরিকা’ স্লোগান দেন এবং আইআরজিসি এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভিকে প্রশংসা করেন।রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জনসাধারণের চলাচলস্থল ও আবাসিক এলাকার কাছাকাছি এসব ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।আরো পড়ুন , পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজতেহরানের আরেকটি চত্বরে খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়, যা দেশটির সামরিক সক্ষমতার প্রদর্শনী হিসেবে উল্লেখ করা হচ্ছে।শুধু রাজধানী নয়, দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক শহর শিরাজ, উত্তর-পশ্চিমের তাবরিজ এবং পশ্চিম-কেন্দ্রীয় প্রদেশ জাঞ্জানেও একই ধরনের সমাবেশ ও অস্ত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর প্রতিদিনই দেশটির বিভিন্ন শহরে সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের অংশগ্রহণও দেখা যাচ্ছে।বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে সামরিক শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক স্লোগান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।

তেহরানসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র শো, ‘ডেথ টু আমেরিকা’ স্লোগানে উত্তপ্ত পরিবেশ