নিজ দেশে চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী তানজিন তিশা। বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেন না বলেও মন্তব্য করেছেন তিনি।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের এই উদ্বেগের কথা জানান তানজিন তিশা। তার ভাষ্য, দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষকে এমন অনেক ঝামেলায় পড়তে হয় যা তাদের প্রাপ্য নয়।আরও পড়ুন, অস্বস্তিকর প্রস্তাবতিশার দাবি, অনেক ক্ষেত্রে এসব সমস্যার যথাযথ সমাধান পাওয়া যায় না। এমনকি ন্যায়বিচার না পাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।নারীদের নিরাপত্তার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। যে কোনো পরিস্থিতিতে নারীদের জন্য নিরাপত্তা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।তানজিন তিশার মতে, নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করা শুধু নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয় বরং সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরার জন্যও গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ও উদ্বেগের কথা তুলে ধরে তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা ও ন্যায়বিচারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।