ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যের জন্য পরিচিত লিওনেল মেসি। তবে এবার প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে আলোচনায় এসেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক। কলম্বাস ক্রুর চিলিয়ান স্ট্রাইকার গঞ্জালো তাপিয়ার মুখে বল ছুড়ে মারলেও লাল কার্ডের বদলে হলুদ কার্ড পেয়েছেন তিনি। এমএলএস কাপ প্লে-অফের শেষ ষোলোর ম্যাচে ঘটনাটি ঘটে প্রথমার্ধের শেষ দিকে। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন তাপিয়া। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির রাইটব্যাক গঞ্জালো লুহান। ফলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। বিরতির ঠিক আগে থ্রো-ইন নেওয়ার সময় তাপিয়ার সঙ্গে বিরোধে জড়ান মেসি। সীমানার বাইরে দাঁড়িয়ে থাকা মেসিকে দ্রুত থ্রো-ইন নিতে বাধা দিচ্ছিলেন তাপিয়া। প্রথমে বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন মেসি। পরে তাপিয়া লাফিয়ে থ্রো-ইন আটকে দেওয়ার চেষ্টা করলে মেসি তাঁর মাথা লক্ষ্য করে বল ছুড়ে মারেন। বলের আঘাতে মাটিতে পড়ে যান তাপিয়া। এরপর মেসি দুই হাত তুলে রেফারির কাছে উল্টো ফাউলের আবেদন করেন।আরও পড়ুন,পেনাল্টি মিসের ধারা থামাতে পারছেন না এমবাপ্পেতবে তাঁর আচরণে সন্তুষ্ট হননি রেফারি অ্যালেন চ্যাপম্যান। তিনি মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান। ফলে লাল কার্ডের শঙ্কা থেকে রক্ষা পান আর্জেন্টাইন তারকা।তবে মাঠের লড়াইয়ে জয় পেয়েছে কলম্বাস। ম্যাচটি তারা জিতেছে ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার তাহা হারব্রুন। এরপর ছয় মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তাপিয়া। গত মৌসুমে এমএলএস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। এবার প্লে-অফ থেকে বিদায়ের শঙ্কায় রয়েছে দলটি। শেষ আটে উঠতে হলে ওহাইওতে পরবর্তী ম্যাচে জিততেই হবে তাদের। ম্যাচ ড্র হলে সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হবে। যুক্তরাষ্ট্রে মেসির আগের তিন মৌসুমের ফলও মায়ামির জন্য স্বস্তিদায়ক ছিল না। ২০২৩ সালে দলটি প্লে-অফে উঠতে পারেনি। ২০২৪ সালে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় তারা। এবারও কি সেই ব্যর্থতার পুনরাবৃত্তি হবে, তা নির্ধারণ করবে পরের ম্যাচ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।