দৈনিক সংবাদ দিগন্ত

বেলকুচিতে অবহেলিত ও অসহায় ব্যক্তিদের মাঝে পৌর কাউন্সিলরের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

মেহেদী হাসান শুভ্র সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থদের মাঝে বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামাণিকের উদ্যোগে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলকুচি পৌর এলাকার শেরনগর কাউন্সিলরের নিজ বাসভবনে প্রায় পাঁচ শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।ঈদ বস্ত্র বিতরনে সদয় উপস্থিত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি  সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-এনায়েতপুর-  চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। বলেন সবার আগে বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ সমাজের বৃত্তবান মানুষ কে এগিয়ে আসার আহ্বান করেন । আরও পড়ুন, হোসেনপুর চাকরিজীবী কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, পৌরসভার সাবেক আহ্বায়ক হাজী আলতাফ প্রাঃ ,উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য আমিরুল ইসলাম (সম্রাট) সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আরও পড়ুন, লামায় নিহতের পরিবারকে ওয়ালটনের মানবিক সহায়তা: আরও ২.৫ লাখ টাকা প্রদানএসময় পৌর কাউন্সিলর আলম প্রামাণিক বলেন, ঈদকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এ বছরেও আমি আমার সাধ্যমতো অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করছি। আমি মনে করি সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে সমাজের বিত্তবানদের পাশে দাড়ানো উচিৎ। তাহলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ গুলো কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বেলকুচিতে অবহেলিত ও অসহায় ব্যক্তিদের মাঝে পৌর কাউন্সিলরের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ