পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কর্মস্থল থেকে বাড়ি ফেরা শুরু করেছেন হাজারো মানুষ। আর তাতেই চাপ বেড়েছে ঢাকা-সিলেট মহাসড়কে। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রী ও পরিবহন চালকরা।যাত্রীদের অভিযোগ, ভৈরব পর্যন্ত স্বাভাবিকভাবে চললেও আশুগঞ্জ এলাকায় প্রবেশ করতেই ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হচ্ছে। অনেক ক্ষেত্রে মাত্র ১১ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগছে তিন থেকে চার ঘণ্টা।সিলেটগামী এক দূরপাল্লার বাসচালক বলেন, ঢাকা থেকে ভৈরব যেতে যেখানে দুই ঘণ্টা লাগে, সেখানে আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত অল্প পথ পার হতেই দিনের বড় অংশ চলে যায়। তার মতে, এই অংশের দুর্ভোগের কারণে দূরপাল্লার গাড়ি চালানোর আগ্রহও কমে যাচ্ছে।আরও পড়ুন , ১ জুলাই থেকে নবম পে-স্কেল বাস্তবায়ন, ঘোষণা অর্থমন্ত্রীরপ্রাইভেটকার চালক ও যাত্রীরা অভিযোগ করেছেন, নির্মাণাধীন চার লেন প্রকল্পের ধীরগতি, সড়কে ছোট যানবাহনের এলোপাতাড়ি চলাচল এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাবেই যানজট ভয়াবহ আকার ধারণ করছে।জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয় ২০২০ সালে। তবে আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশের কাজ এখনও শেষ হয়নি, যা প্রতিদিনের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।এদিকে হাইওয়ে পুলিশ জানিয়েছে, লোকবল সংকট থাকলেও যানজট নিয়ন্ত্রণে কাজ চলছে। দ্রুত অতিরিক্ত পুলিশ সদস্য যুক্ত হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।আরও পড়ুন , আগৈলঝাড়া ‘ক্রসফায়ার’ হত্যা: হাসিনার ফুফাতো ভাই হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।