দৈনিক সংবাদ দিগন্ত

ঈদুল আযহা উপলক্ষে গঙ্গাচড়ায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুর-১ সংসদীয় এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এ সহায়তা বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার (২৬ মে) সকালে গঙ্গাচড়া মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।আরও পড়ুন, ঈদ সামনে, হাতুড়ির টুংটাং শব্দে মুখর কিশোরগঞ্জের কামারপট্টি: রাতভর আগুনে পুড়ছে লোহা, বাড়ছে দা-বটি-ছুরির চাহিদাউপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মোট ১০ লাখ টাকা রংপুর-১ সংসদীয় এলাকার এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।আরও পড়ুন, গাজীপুরের সব শিল্প কারখানা ছুটি ঘোষণা, দুপুর থেকে তীব্র যানজটের শঙ্কাপ্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, ুঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই সরকারের এ মানবিক উদ্যোগ। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে।”আরও পড়ুন, ঈদযাত্রার পথেই নিভে গেল তিনটি প্রাণ, মিঠামইনে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহততিনি আরও বলেন, ুদুর্যোগ, সংকট কিংবা উৎসব—সব সময়ই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।” অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঈদুল আযহা উপলক্ষে গঙ্গাচড়ায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন