দৈনিক সংবাদ দিগন্ত

হজ সামনে রেখে মক্কায় প্রবেশে ই-পারমিট বাধ্যতামূলক করল সৌদি আরব

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কা নগরীতে প্রবেশে নতুন ডিজিটাল নিয়ম চালু করেছে সৌদি আরব। সোমবার থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থার আওতায় এখন থেকে মক্কায় প্রবেশ করতে হলে ইলেকট্রনিক বা ই-পারমিট বাধ্যতামূলক। দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, হজযাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা অনলাইনে ‘Absher’ এবং ‘Muqeem portal’ প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই পারমিটের জন্য আবেদন করতে পারবেন। ফলে আর সরাসরি পাসপোর্ট অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। এই ডিজিটাল ব্যবস্থার আওতায় গালফ কো-অপারেশন কাউন্সিল বা GCC-এর নাগরিক, প্রিমিয়াম রেসিডেন্সি কার্ডধারী, বিনিয়োগকারী, সৌদি নাগরিকদের বিদেশি মা, গৃহকর্মী এবং প্রবাসী পরিবারের সদস্যরা ‘Absher’ ব্যবহার করে আবেদন করতে পারবেন।আরও পড়ুন, ইরানের বন্দরে মার্কিন অবরোধের দাবি, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিঅন্যদিকে, মক্কাভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বা হজ মৌসুমে বিশেষ চুক্তিতে কাজ করতে যাওয়া ব্যক্তিদের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে ‘Muqeem’ পোর্টালের মাধ্যমে। পুরো প্রক্রিয়াটি যুক্ত করা হয়েছে ‘Tasreeh’ নামের সমন্বিত ডিজিটাল সিস্টেমের সঙ্গে, যা দ্রুত ও স্বচ্ছ অনুমোদন নিশ্চিত করবে।আরও পড়ুন, অবরোধ ভাঙলে ‘ফাস্ট অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকিএদিকে Public Security Directorate জানিয়েছে, বৈধ হজ পারমিট বা মক্কার ইকামা ছাড়া কোনো ব্যক্তিকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। বিশেষ করে অনুমোদনহীন প্রবাসী শ্রমিকরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। কর্তৃপক্ষ বলছে, হজ মৌসুমে যাতায়াত ব্যবস্থা সুশৃঙ্খল রাখা এবং অননুমোদিত প্রবেশ ঠেকাতেই এই ই-পারমিট ব্যবস্থা চালু করা হয়েছে। মৌসুমী শ্রমিকদের ক্ষেত্রেও ডিজিটাল আবেদন বাধ্যতামূলক করা হয়েছে, যা সরাসরি সরকারের কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে সংযুক্ত থাকবে।

হজ সামনে রেখে মক্কায় প্রবেশে ই-পারমিট বাধ্যতামূলক করল সৌদি আরব