দৈনিক সংবাদ দিগন্ত

জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে- এমপি খোকন তালুকদার

বাংলাদেশ জামায়েত ইসলামী বিরোধী দল হিসেবে রাজপথে বক্তব্য দেওয়ার মতো কোন কারণ খুঁজে না পেয়ে এখন সংস্কারকে সামনে নিয়ে তারা একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। শুক্রবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার অন্তর্গত বিসি কর্নপাড়া পাকা সেতু হতে কমলাপুর হাট পর্যন্ত সড়ক উন্নয়নের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আনিসুর রহমান  খোকন তালুকদার আরো বলেন,বিগত দিনে আপনারা দেখেছেন পি আর এর নামে তারা অনেক কথা বলেছেন নির্বাচনে আসবেন না কিন্তু তারা ঠিকই নির্বাচনে আসছেন। মাঠে তাদের জনপ্রিয়তা নেই বলে তারা মুখ দিয়ে জনপ্রিয়তা লাভ করতে চায়, আরও  পড়ুন, মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করলেন ডিবি পুলিশশুধু কথার বুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে।আইনের কিছু সমাধান আছে সেই সমাধানের পরেই আমরা সংস্কারের কাজ সম্পূর্ণ করবো।প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান সংস্কারের যতটি ধারা আছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন। এবং তিনি সেটা জাতির সামনে বলেছেন লুকোচুরি করার কিছুই নেই। এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুরের ডাসার উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম,মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের পাবলিক পসিকিউটর এমারাত হোসেন খান,জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার,বিএনপি নেতা সালাম খান,ইরান তালুকদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে- এমপি খোকন তালুকদার