দৈনিক সংবাদ দিগন্ত

কদমতলী ট্র্যাজেডি মূল অভিযুক্ত ইমান উল্লাহ রিমান্ডে

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মো. ইমান উল্লাহকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।সোমবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।আরো পড়ুন , রাজধানীতে তেলের জন্য সড়ক অচল পাম্প কেন্দ্র করে লম্বা যানজটরাষ্ট্রপক্ষ জানায়, আসামি ইচ্ছাকৃতভাবে সরকারি নিয়ম উপেক্ষা করে কারখানা পরিচালনা করছিলেন। সেখানে ছিল না কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের দিয়ে গোপনে কাজ করানো হতো।অন্যদিকে আসামিপক্ষ দাবি করে, ইমান উল্লাহ অসুস্থ এবং কারখানার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা নেই। তবে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কদমতলী ট্র্যাজেডি মূল অভিযুক্ত ইমান উল্লাহ রিমান্ডে