রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাস গড়লেন প্রবাসীরা
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে এসেছে রেকর্ড ৩৫ দশমিক ৫৬২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।এর আগের অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫ দশমিক ২৩৩ বিলিয়ন ডলার।আরও পড়ুন, ফার্নেস তেলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমল, কমবে বিদ্যুৎ উৎপাদন ব্যয়শুধু জুন মাসেই দেশে এসেছে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার। এর মধ্যে ৩০ জুন একদিনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার।তবে ২০২৪ সালের জুন মাসের তুলনায় গত জুনে রেমিট্যান্স সামান্য কম এসেছে। গত বছরের একই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহ, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনীতিতে এ রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।