দৈনিক সংবাদ দিগন্ত

তারেক রহমানকে উরসুলা ফন ডের লায়েনের আমন্ত্রণ

ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৭’-এ মূল বক্তব্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় কমিশন।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েনের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরটি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগও তৈরি আরো পড়ুন সরকারের কর্মসংস্কৃতিতে পরিবর্তনের কথা জানালেন মন্ত্রীহবে।সরকারের মতে, এই ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন সহযোগিতা এবং বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করবে।বৈঠকে বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘের বিভিন্ন ইস্যু এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটও আলোচনায় গুরুত্ব পায়।২০২৭ সালের ৮ ও ৯ জুন অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়িক নেতারা অংশ নেবেন।

তারেক রহমানকে উরসুলা ফন ডের লায়েনের আমন্ত্রণ