বাংলা চলচ্চিত্রে প্রায় আড়াই দশক ধরে অভিনয় করছেন কোয়েল মল্লিক। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী কাজেও নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।এবার বড় পর্দার গণ্ডি পেরিয়ে ছোট পর্দায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কোয়েল মল্লিক। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, একটি বাংলা টেলিভিশন চ্যানেলে কোরিয়ান শোর আদলে নতুন একটি ধারাবাহিক নির্মিত হতে যাচ্ছে। সেই ধারাবাহিকের বাংলা সংস্করণেই দেখা যেতে পারে কোয়েলকে।তবে এখনো ধারাবাহিকটির নাম চরিত্র কিংবা সম্প্রচারের সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।বড় পর্দার তারকাদের ছোট পর্দায় কাজ করার ঘটনা নতুন নয়। তবে কোয়েল রিয়েলিটি শো নয়, ফিকশন ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আসছেন। এর আগে স্টার জলসার ‘কথা ও কাহিনী’ টকশো সঞ্চালনা করেছিলেন তিনি। তবে ধারাবাহিকে অভিনয় হবে ছোট পর্দায় তার প্রথম অভিজ্ঞতা।আরও পড়ুন, নতুন পরিচয়ে তানজিন তিশাদ্বিতীয়বার মাতৃত্বের পর অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হয়েছিলেন কোয়েল। পরবর্তী সময়ে সেই অধ্যায়েও বিরতি পড়ে।এদিকে দেব কিংবা জিতের সঙ্গে কোয়েলের জুটি বাঁধার গুঞ্জন শোনা গেলেও এবার ছোট পর্দার মাধ্যমেই তার নতুন করে ফেরার খবর সামনে এসেছে।ইন্ডাস্ট্রির অন্দরমহলে আলোচনা রয়েছে কোরিয়ান শোর এই বাংলা সংস্করণ সনি চ্যানেলে সম্প্রচারিত হতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।দীর্ঘদিন বড় পর্দায় দর্শকদের বিনোদন দেওয়ার পর ছোট পর্দায় কোয়েল মল্লিকের নতুন এই ইনিংস দর্শকদের মধ্যে কেমন সাড়া ফেলে এখন সেটিই দেখার বিষয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।