দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বাসচালকসহ ২ জনের

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।বুধবার সকাল ৮টার দিকে বাহুবলের ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রয়েছেন ইউনিক পরিবহনের বাসচালক তাজুল ইসলাম রুবেল। তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউনিক পরিবহনের যাত্রী নুর মোহাম্মদ।পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।আরও পড়ুন, রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে নারীর মৃত্যু, টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস এবং পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে।

ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বাসচালকসহ ২ জনের