গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ ০৪ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ আক্রান্ত মামলা ও মাদক মামলার এজাহারনামীয় মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত মামলার এজাহারনামীয় আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), মোঃ শাহজাহান (৪৮) এবং শারমিন আক্তার (২৮)-কে গ্রেফতার করা হয়। তারা গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দপাড়া (মুন্সিবাড়ী) এলাকার বাসিন্দা।আরও পড়ুন, কচুয়ায় বসতঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক ধারণাএছাড়া মাদকবিরোধী অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারনামীয় আসামী মোঃ জাহাঙ্গীর (৩৯) ও মোসাঃ ফুলবানু ওরফে ফুলু (৫৪)-কে গ্রেফতার করা হয়। তারা বাসন থানার ইটাহাটা এলাকার বাসিন্দা।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।বাসন থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।