দৈনিক সংবাদ দিগন্ত

শেখ হাসিনা ও কামালকে প্রত্যর্পণে ভারতের কাছে অনুরোধ পুনর্ব্যক্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ অনুরোধ করেছে। বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ভারত সরকারের কাছে আমরা এই অনুরোধ করেছি।আরও পড়ুন, বাজারে তেল সংকটের নেপথ্যে কারসাজি, পাবনায় ক্যাবের প্রতিবাদবৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কাজ করবে। তিনি বলেন, নতুন সরকার পারস্পরিক আস্থা, সম্মান ও লাভের ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। শহীদ ওসমান হাদির হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য ভারতকে ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান।আরও পড়ুন, বিসিবি নিয়ে সংসদে তুমুল বিতর্ক: ‘বাপের দোয়া বোর্ড’ মন্তব্যে উত্তপ্ত বাক্যযুদ্ধতিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠাতে দুই পক্ষ একমত হয়েছে। ভারতীয় পক্ষ জানিয়েছে, বাংলাদেশিদের জন্য ভিসা সেবা সহজ করা হবে। ড. রহমান ভারতের সাম্প্রতিক ডিজেল সরবরাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে ডিজেল ও সার রপ্তানির পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান। ভারতীয় মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, ভারত সরকার বিষয়টি বিবেচনা করবে। উভয় পক্ষ দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার মাধ্যমে সহযোগিতা জোরদার করতে একমত হয়।

শেখ হাসিনা ও কামালকে প্রত্যর্পণে ভারতের কাছে অনুরোধ পুনর্ব্যক্ত