দৈনিক সংবাদ দিগন্ত

কিশোরদের ধূমপানে আসক্তি, শঙ্কায় সচেতন মহল

সমাজের বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ধূমপানের প্রবণতা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ ও প্রবীণ বিভিন্ন বয়সের মানুষ তামাকের নেশায় জড়িয়ে পড়ছেন। সচেতন মহলের মতে, এ প্রবণতা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, ধূমপানের বিস্তারে বয়সের কোনো সীমা থাকছে না। বিশেষ করে উঠতি বয়সের কিশোরদের মধ্যে তামাকের প্রতি আগ্রহ বাড়ছে। সহজলভ্যতা, সামাজিক সচেতনতার অভাব ও কৌতূহল নতুন প্রজন্মকে ধূমপানের দিকে আকৃষ্ট করছে।ধূমপানের কারণে ক্যানসার, হৃদরোগ ও ফুসফুসের বিভিন্ন জটিলতাসহ নানা মারাত্মক রোগের ঝুঁকি তৈরি হয়। এর ক্ষতিকর প্রভাব শুধু ধূমপায়ীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আশপাশে থাকা শিশু, পরিবারের সদস্য ও অন্য ব্যক্তিরাও পরোক্ষ ধূমপানের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েন।আরও পড়ুন,জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চাই: সাতক্ষীরায় কৃষক-জেলেদের মানববন্ধন তরুণ সমাজের একটি অংশ ধূমপানে আসক্ত হয়ে পড়ায় ভবিষ্যৎ মানবসম্পদ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু নিষেধাজ্ঞা নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে শিশু-কিশোরদের তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধের বিধান কার্যকর করা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং তামাকজাত দ্রব্যের প্রচার ও বিপণন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।সুস্থ সমাজ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ধূমপানের বিরুদ্ধে এখনই সর্বস্তরে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

কিশোরদের ধূমপানে আসক্তি, শঙ্কায় সচেতন মহল