দৈনিক সংবাদ দিগন্ত

মহররম মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সভা আগামীকাল, নির্ধারিত হবে আশুরার তারিখ

১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।আরও  পড়ুন, সড়ক নিরাপত্তায় নতুন পদক্ষেপ সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, ১ আগস্ট থেকে কার্যকরইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সভায় দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে এবং চূড়ান্তভাবে পবিত্র আশুরার তারিখ ঘোষণা করা হবে।এদিকে, দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ জন্য ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফোন নম্বর, জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করার জন্য বলা হয়েছে।প্রশাসন বলছে, চাঁদ দেখার তথ্য যাচাই করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।আরও  পড়ুন, আবার চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, ২৭ জুলাই থেকে উড়বে বিমান

মহররম মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সভা আগামীকাল, নির্ধারিত হবে আশুরার তারিখ