একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর শেষ বিদায়
একুশে পদকপ্রাপ্ত কবি, মুক্তিযোদ্ধা ও বরেণ্য সাংবাদিক আল মুজাহিদীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।শনিবার সকাল থেকে কবিকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, রাজনীতিক ও সাধারণ মানুষ। বেলা ১১টায় সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।এর আগে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত শেষ বিদায় অনুষ্ঠানে কবির দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, আবদুল হাই শিকদার, মোহাম্মদ আজম, শাহীন রেজা, আরো পড়ুন , বন্ধ কারখানায় উৎপাদন ফিরিয়ে আনতে চায় সরকারতপন বাগচী, রাজু আলীম ও আবিদ আজমসহ বিশিষ্টজনরা।সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আল মুজাহিদী কবিতা, গল্প, উপন্যাস, অনুবাদসহ সাহিত্যের নানা শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদান দীর্ঘদিন স্মরণ করবে জাতি।অন্যদিকে কবি আবদুল হাই শিকদার বলেন, ষাটের দশকের ছাত্রনেতা, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যোদ্ধা এবং একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যু দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।পরে দুপুর ১২টায় কবির মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। সেখানে তার ইচ্ছা অনুযায়ী জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ।সবশেষে বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান-এ তাকে দাফন করা হয়।