বলিউডের পুরোনো কিন্তু বহুল আলোচিত বিতর্কগুলোর মধ্যে অন্যতম সোনম কাপুরের ‘আন্টি’ মন্তব্য।২০০৯ সালে আন্তর্জাতিক একটি প্রসাধনী ব্র্যান্ডের নতুন শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হওয়ার পর এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘আন্টি’ বলে সম্বোধন করেছিলেন সোনম।মন্তব্যটি প্রকাশ্যে আসতেই বলিউড অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।আরও পড়ুন, অহংকারের ফাঁদে সামান্থাঅনেকেই এটিকে অসম্মানজনক মন্তব্য হিসেবে দেখলেও সোনম দাবি করেন, ঐশ্বরিয়া তার বাবা অনিল কাপুরের সহ-অভিনেত্রী ছিলেন বলেই পারিবারিক পরিচয়ের সূত্রে তিনি এমন সম্বোধন করেছিলেন।তবে সেই ব্যাখ্যাও বিতর্ক থামাতে পারেনি।সে সময় গুঞ্জন ওঠে, মন্তব্যে বিরক্ত হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও এ বিষয়ে কখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তিনি।পরবর্তী সময়ে দুই তারকার সম্পর্ক স্বাভাবিক হলেও বলিউডের অন্যতম আলোচিত বিতর্ক হিসেবে ঘটনাটি আজও স্মরণ করা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।