খাগড়াছড়িতে আলপালন উৎসব উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদান
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে আজ নানা আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আলপালনি, আলপালন, এফল্লা ও বর্ষাবরণ উৎসব-২০২৬ উদযাপিত হয়েছে।২৯ জুন (সোমবার) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সংগীতে অনন্য অবদানের জন্য বিশিষ্ট সংগীতশিল্পী রতন ত্রিপুরা ও সম্রাটসুর চাকমা’কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।একই সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আরও পড়ুন, ডিবি হেফাজতে মৃত্যুর প্রকৃত কারণ ব্রেইন স্ট্রোক, গুজব না ছড়ানোর আহ্বান জেলা পুলিশেরউক্ত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তারা পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে এই সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। গুণীজনদের সম্মাননা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে।