সাভারে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে
সাভারে রিংকু ফুটবল একাডেমির উদ্যোগে একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে । বৃহস্পতিবার ( ২ জুলাই ) বিকেলে সাভার ইউনিয়নের ধরেন্ডা চাপের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় । প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করে ব্রাজিল সমর্থক ফুটবল দল বনাম আর্জেন্টিনা সমর্থক ফুটবল দল । খেলায় আর্জেন্টিনা সমর্থক ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থক ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল ইসলাম রাসেল - কাউন্সিলর পদপ্রার্থী সাভার পৌরসভা ৮নং ওয়ার্ড ( রাজাশন )। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলিন্স ডি রোজারিও (সাবেক মেম্বার সাভার ইউনিয়ন পরিষদ ) ।আরও পড়ুন , প্রাথমিক শিক্ষকরা এম পি কামরুলকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত এসময় রাশেদুল ইসলাম রাসেল বলেন " সুস্থ মানসিকতা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই । নিয়মিত খেলাধুলা করলে মাদক থেকে দুরে থাকা যায় । ফুটবল খেলাকে পেশা হিসেবে নিয়ে ভালো ফুটবল খেলে বিশ্বকাপের মতো বড় আসরে অংশগ্রহন করা আমাদের সবার লক্ষ হওয়া উচিত । পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় তারকা খেলোয়াড় অনেক গরীব ঘর থেকে উঠে এসে খেলার মাধ্যমে নিজের এবং দেশের উন্নতি করেছে । খেলাধুলা জন আমি সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো " । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মেহেদী , মোঃ ফয়সাল এবং রিংকু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা রিংকু চাকমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।