দৈনিক সংবাদ দিগন্ত

১ টাকার পারিশ্রমিক, জমি বিতর্ক

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ—যিনি ২০০৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে এখন ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অবস্থান শক্ত করেছেন। সম্প্রতি BBC বাংলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন তার জীবনের চড়াই-উতরাই, ব্যক্তিগত সংকট এবং বহুল আলোচিত মুজিব সিনেমা নিয়ে বিতর্কের জবাব।২০২৪ সালকে নিজের জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে বর্ণনা করেন শুভ। এই বছরেই তিনি হারিয়েছেন তার সবচেয়ে কাছের মানুষ—মাকে। একই সময়ে ভেঙে যায় তার দীর্ঘদিনের বৈবাহিক জীবন। এছাড়া ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার হয়েছেন বলেও দাবি করেন। ‘মুজিব’ সিনেমায় অভিনয়ের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক নেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে শুভ বলেন, তার বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের আবেগ থেকেই এই সিদ্ধান্ত। জমি পাওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন—তিনি কোনো প্লট পাননি, শুধু আবেদন করেছিলেন অন্য অনেক শিল্পীর মতোই।আরও পড়ুন, এআই প্রযুক্তিতে বৈশাখের গান ‘ডিজিটাল বৈশাখ’রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও নাকচ করে দেন এই অভিনেতা। তার ভাষায়, “আমি সারাজীবন অভিনয় করেছি, রাজনীতি নয়।” কঠিন সময়ে সহকর্মীদের পাশে না পেলেও সেটিকে ইতিবাচকভাবে দেখছেন শুভ। তিনি মনে করেন, এর মাধ্যমে তিনি প্রকৃত মানুষদের চিনতে পেরেছেন। জীবনের অনুপ্রেরণা হিসেবে মায়ের কথাই উল্লেখ করেন তিনি।আরও পড়ুন, জেমস-ইমরান-ঐশীর গানে মাতবে পাবনার বৈশাখএদিকে নতুন কাজ ‘সিটি’-তে যুক্ত হয়েছেন তিনি, যা মুম্বাইয়ের কাস্টিং এজেন্সির মাধ্যমে দীর্ঘ অডিশনের পর পেয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার মিউজিক্যাল সংস্কৃতি নিয়ে নির্মিত এই প্রজেক্ট নিয়ে বেশ আশাবাদী তিনি। ক্যারিয়ারের শুরুতে মাত্র ২৫৭ টাকা নিয়ে ঢাকায় আসা এই অভিনেতার স্বপ্ন—ভবিষ্যতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কাজ করা।

১ টাকার পারিশ্রমিক, জমি বিতর্ক