দৈনিক সংবাদ দিগন্ত

আবেগঘন ম্যাচে মেসির গোল, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি

বাবার মৃত্যুর পর প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন মহাতারকার গোলও জয় এনে দিতে পারেনি ইন্টার মায়ামিকে। মেজর লিগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।ম্যাচের ১১তম মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। এরপর দ্রুত ঘুরে দাঁড়ায় মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে ড্যানিয়েল পিন্টার গোল করে সমতা ফেরান।এর পাঁচ মিনিট পরই মেসির জাদু। ইয়ান ফ্রের পাস থেকে বল পেয়ে বক্সের ভেতর চমৎকার ড্রিবলিংয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন মায়ামি অধিনায়ক। এটি চলতি এমএলএসে মেসির ১৩তম গোল এবং বাবার মৃত্যুর পর তার প্রথম গোল।আরও  পড়ুন, দুই ম্যাচে মাঠে লুটিয়ে পড়া মুসিয়ালার স্নায়ুরোগ শনাক্তদ্বিতীয়ার্ধে ৫৮তম মিনিটে নিল পিয়েরের হেডে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। এরপর স্বাগতিকরা আরও একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেওয়া হয়। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।তবে ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা ছড়ায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে। কুইন সুলিভানকে ঘিরে বচসার একপর্যায়ে তার ভাই কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখেন। কুইন সুলিভান দেখেন হলুদ কার্ড।এই ড্রয়ে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় সম্মেলনে দ্বিতীয় অবস্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের সংগ্রহ ৪৬ পয়েন্ট।

আবেগঘন ম্যাচে মেসির গোল, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি