দৈনিক সংবাদ দিগন্ত

উত্তরায় ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে ফের গুলি

রাজধানীর উত্তরায় ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে দুর্বৃত্তদের গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ৪২ নম্বর বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। ব্যবসায়ী আবুল কাশেমের বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে অন্তত দুই রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গেছে।আরও পড়ুন, ‘দেড় মাসেও বিচার নেই’, রামিসার বাড়িতে নিশাতের বাবার কান্নাঘটনার সময় বাড়িতে থাকা পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং গুলির পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।আরও পড়ুন, ঢাকার উন্মুক্ত স্থান রক্ষায় কঠোর পদক্ষেপ চায় আইপিডিস্থানীয় সূত্র বলছে, এটি এই প্রথম নয়। কয়েক মাস আগেও একই ব্যবসায়ীর বাড়িতে একই ধরনের গুলির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।আরও পড়ুন, ত্বকী হত্যার ১৩ বছরেও বিচার না হওয়ায় রাজধানীতে প্রতিবাদ সমাবেশতবে শুক্রবার রাতের গুলির ঘটনায় কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উত্তরায় ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে ফের গুলি