দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি।সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কোমানি শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, দোকানের ভেতরের আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের মধ্যে মো. ফয়সাল, মো. ফাহিম,আরও পড়ুন, তারেক জাপান বৈঠকে বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব শামীম হাসান ও মোহাম্মদ আপনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হয়নি। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে।এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।