তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকা। শ্রমিকপক্ষ সর্বশেষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা মুলতবি করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটায় সভাটি আবার বসার কথা রয়েছে।সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল পৌনে ১২টায় সভা শুরু হয়। কয়েক দফা বিরতির পর রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিট আলোচনা চলে। দীর্ঘ আলোচনার একপর্যায়ে উভয় পক্ষ তাদের প্রস্তাব সংশোধনে সম্মত হয়। সভা সূত্র জানায়, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার আগের ৩২ হাজার টাকার প্রস্তাব কমিয়ে ২২ হাজার টাকা করেন।আরও পড়ুন,টিসিবির নিজস্ব গুদাম সক্ষমতা হবে এক লাখ মেট্রিক টন অন্যদিকে মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করলেও দুই দফা সংশোধনের পর তা বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকা করে।শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের প্রস্তাব তাঁদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাব গ্রহণ করেনি। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বলেন, মালিকপক্ষের প্রস্তাব এখনই প্রকাশ করা হবে না। বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যে মজুরি নির্ধারণ করবে, মালিকপক্ষ তা বাস্তবায়ন করবে। সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন ও আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম। এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।আরও পড়ুন,টিসিবির নিজস্ব গুদাম সক্ষমতা হবে এক লাখ মেট্রিক টন এতে গাজীপুর এলাকার প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর প্রথম সভা এবং ৯ নভেম্বর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল। ১৬ নভেম্বর তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়। পরে সোমবার সেই সভা অনুষ্ঠিত হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।