জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাইয়ের স্মৃতি এখনো জাতির কাছে অম্লান। তারুণ্যের আত্মত্যাগ, আহতদের কষ্ট এবং গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১১ জুলাই ঢাকায় দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুলকরীমের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হবে।আরও পড়ুন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বরকত উল্লাহ বুলু এছাড়া ১৮ জুলাই ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’, ১৯ জুলাই ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ দিবস’ উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভা এবং ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে দেশব্যাপী গণমিছিলের আয়োজন করা হবে।এছাড়া পুরো মাসজুড়ে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, আহত ও নির্যাতিতদের খোঁজখবর নেওয়া, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও বিভিন্ন দাবিতে পদযাত্রা, সংলাপ, দোয়া মাহফিল, গ্রাফিতি অঙ্কন, দেয়াল লিখন, ডকুমেন্টারি প্রদর্শনী এবং স্মৃতিচারণমূলক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।