গাজীপুর কাশিমপুরের ভবানীপুর ভাই ভাই ফলের বাগানে, পুষ্টিগুণে সমৃদ্ধ ও চমৎকার স্বাদের ফল হিসেবে ইদানীং নজর কাড়ছে ‘আনারকলি’। গ্রামীণ ফলপ্রেমীদের পাশাপাশি শহুরে পুষ্টিসচেতন মানুষের কাছেও ফলটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আকর্ষণীয় রূপ এবং অনন্য স্বাদের কারণে এটি ফলপ্রেমীদের কাছে বিশেষ এক আকর্ষণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, আনারকলি ফল শুধুমাত্র খেতেই সুস্বাদু নয়, এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ‘সি’, পটাশিয়াম এবং খাদ্যআঁশ (ফাইবার)। নিয়মিত এই ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজমপ্রক্রিয়া উন্নত হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং ত্বক উজ্জ্বল রাখার ক্ষেত্রেও আনারকলির বেশ কিছু ইতিবাচক গুণ রয়েছে বলে চিকিৎসকরা জানান।আরোও পড়ুন,গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন স্থানীয় ফল চাষিরা জানান, সাম্প্রতিক সময়ে আনারকলি ফলের চাহিদার কারণে চাষের দিকে ঝুঁকছেন অনেকেই। এটি চাষে তুলনামূলক খরচ কম এবং বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকরাও বেশ লাভবান হচ্ছেন। দেশের বেশ কয়েকটি এলাকায় বাণিজ্যিকভাবে আনারকলি চাষের আগ্রহ বাড়ছে। ভাই ভাই ফল বাগানের মালিক, আবুল হাসান সুমন বলেন, আমাদের দৈনন্দিন ফল গ্রহণের তালিকায় আনারকলির মতো দেশীয় ও পুষ্টিকর ফল যুক্ত করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এখানে চারা বিক্রি করা হয়, যারা নতুন বাগান করতে চান যোগাযোগ করুন, ০১৯৩৮-৮৯৩৬৭৩/ ০১৯৬৯২৭১৮১১ বাজারে সরবরাহ বাড়লে সর্বস্তরের মানুষ সহজেই এ ফলের গুণাগুণ উপভোগ করতে পারবে বলে আশা করছেন তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।