দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ের নির্দেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে প্রশাসন। জামালপুরের মাদারগঞ্জে পৌরসভার ৭নং ওয়ার্ড খোর্দ্দ জোনাইল এলাকার ফায়ার সার্ভিস মোড়ে দীর্ঘ দিন ধরে বেদখলে থাকা জমিতে লাল নিশানা টাঙিয়ে এবং ঢাক-ঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।মাদারগঞ্জ উপজেলার ক্ষুদ্র জোনাইল বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে দেওয়ানি মামলা চলছিল। সম্প্রতি আদালত সব আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে প্রকৃত মালিকের পক্ষে শফিকুল ইসলাম কে চূড়ান্ত রায় ও ডিক্রি জারি করেন। আদালতের নির্দেশে ০৬ জুলাই নির্ধারিত দিনে এক্সিকিউশন কেস বা ডিক্রি জারির কার্যক্রমে প্রশাসনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও ,আরও পড়ুন ,খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেকটি মাইক্রোবাসও দুর্ঘটনায় আদালতের নাজির, পুলিশ বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বেলা ১১টার দিকে আদালতের সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হয়। এরপর ঢাক-ঢোল পিটিয়ে আদালতের রায় কার্যকরের ঘোষণা দেওয়া হয় এবং বিরোধপূর্ণ জমিতে লাল পতাকা গেড়ে প্রকৃত মালিকের হাতে দখল হস্তান্তর করা হয়।এ বিষয়ে জমির মালিক শফিকুল ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, “বহু বছর ধরে দ্বারে দ্বারে ঘুরেও জমি পাইনি। আজ আদালতের রায়ে ও প্রশাসনের সহযোগিতায় ন্যায়বিচার পেলাম।”এলাকাবাসী জানান, ঢাক-ঢোল পিটিয়ে রায় কার্যকরের এই দৃশ্য দেখতে উৎসুক জনতা ভিড় করে। প্রশাসনের এমন সময়োপযোগী ও দৃশ্যমান পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।