ফরিদপুরে জমি বিক্রির নামে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,অভিযুক্তর বিরুদ্ধে মানববন্ধন
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের প্রতাপপুর গ্রামে জমি বিক্রির নামে ৪ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী। এ সময় তারা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীকে জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানান।মানববন্ধনে অভিযোগ করা হয়,একই গ্রামের বাসিন্দা হওয়ায় কৌশলে অভিযুক্ত মো. সিদ্দিক মোল্লা ও তার স্ত্রী কাকলী বেগম ১৩ শতাংশ জমি বিক্রির আশ্বাস দিয়ে ভুক্তভোগী মো. আবু সেখের কাছ থেকে ধাপে ধাপে মোট ৪ লাখ ১০ হাজার টাকা গ্রহণ করেন। জমির মূল্য পরিশোধের পরও বাকি ছিল মাত্র ১৫ হাজার টাকা। কিন্তু অধিকাংশ টাকা নেওয়ার পর অভিযুক্তরা জমি রেজিস্ট্রি করে দিতে অস্বীকৃতি জানান এবং টাকা গ্রহণের বিষয়টিও অস্বীকার করেন বলে অভিযোগ করা হয়।ভুক্তভোগী মো. আবু সেখ, মৃত রশিদ শেখের ছেলে, বলেন, গ্রামের মাতব্বরদের উপস্থিতিতে জমি কেনাবেচার চুক্তি এবং টাকা লেনদেন সম্পন্ন হয়েছিল। সে সময় অভিযুক্তরা চেকবইয়ের পাতাও দিয়েছিলেন। আরও পড়ুন, বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযানপরে তারা চেক হারিয়ে যাওয়ার দাবি করে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং উল্টো বিভিন্ন মামলায় হয়রানি করছেন বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন, বসতভিটার পাশের জমি হওয়ায় আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করে অর্থ সংগ্রহ করেছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি। তাই প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কেনা জমি বুঝিয়ে দেওয়া এবং হয়রানিমূলক মামলা থেকে মুক্তির দাবি জানান তিনি।মানববন্ধনে মলি বেগম, রেবেকা বেগম, মো. সাবু শেখ, মোহাম্মদ আবু সেখ, মো. আলামিন শেখ, মো. সিরাজ খলিফা, মো. কুদ্দুস শেখ, মো. শাহিন শেখসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।স্থানীয়দের দাবি, তাদের উপস্থিতিতেই জমি বিক্রির চুক্তি ও অর্থ লেনদেন হয়েছিল। তাদের ভাষ্য, বর্তমানে অভিযুক্তরা টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর ন্যায্য অধিকার নিশ্চিত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।তবে এ বিষয়ে অভিযুক্ত মো. সিদ্দিক মোল্লা ও কাকলী বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।