রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রকাশ্যে মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না মাদকের বিস্তার। ফলে আতঙ্ক আর উদ্বেগের মধ্যে দিন কাটছে বাসিন্দাদের।রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। ঘনবসতিপূর্ণ এই এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কারবারের অভিযোগ রয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ক্যাম্পের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ইয়াবা, হেরোইন, গাঁজা, আইসসহ বিভিন্ন মাদক বিক্রি হয়। তারা দাবি করেন, ক্যাম্পের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীরা এই কারবার নিয়ন্ত্রণ করে থাকে।আরও পড়ুন, রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগে হোটেল সবুজ বাংলায় মাসুদের নারী বাণিজ্য বাসিন্দাদের আরও অভিযোগ, কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়। সাম্প্রতিক সময়ে কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।তবে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দীন বলছেন, অভিযুক্তদের অনেকেই ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে। যারা এখনো ধরা পড়েনি, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীসহ সারা দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।স্থানীয়রা বলছেন, নিয়মিত ও জোরালো অভিযান অব্যাহত থাকলে জেনেভা ক্যাম্পে স্বস্তি ফিরতে পারে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।