দৈনিক সংবাদ দিগন্ত

বগুড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে অভিযান ১০ হাজার টাকা জরিমানা আদায়

আজ জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর সমন্বয়ে বগুড়া সদর উপজেলায় ১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১) মেসার্স নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন, বাইপাস রোড, তিনমাথা রেলগেট, সদর, বগুড়া প্রতিষ্ঠানের জ্বালানি তেল পরিমাপে কম প্রদান করায় এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন সনদ দেখাতে না পারায় সার্বিক বিবেচনায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর ২৯/৪৬ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।আরও পড়ুন, শরীয়তপুর রেজিস্ট্রি অফিসে ঘুষের সাম্রাজ্য? অভিযোগের কেন্দ্রে জেলা রেজিস্ট্রার হেলেনা পারভীন২) মেসার্স অতিথি ফিলিং স্টেশন, প্রতিষ্ঠানের জ্বালানি তেলের মজুদ শেষ হওয়ায় বিক্রয়-বিতরণ বন্ধ পাওয়া যায়। তাদের তথ্যের সঠিকতা যাচাই করতে স্টোরেজ ট্যাংকের জ্বালানি তেলের মজুদ পরিমাপ করা হয়। স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা নবায়নের পরামর্শ প্রদান করা হয়। ৩) মেসার্স নিরালা ফিলিং স্টেশন, প্রতিষ্ঠানের ডিজেল পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়।আরও পড়ুন, গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধনমোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া এঁর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া অফিসের কর্মকর্তা প্রকৌঃ প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) এবং মোঃ শাহানূর হোসেন খান, ফিল্ড অফিসার (সিএম)।

বগুড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে অভিযান ১০ হাজার টাকা জরিমানা আদায়