বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে দিনের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর একটি সূর্যাস্ত দেখতে দেখতে আজানের ধ্বনি শোনা। ভোপালে একটি সিনেমার শুটিংয়ের সময় ২০১৬ সালে সাংবাদিকদের কাছে নিজের এই ভালো লাগার কথা জানিয়েছিলেন তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নতুন করে খবর প্রকাশিত হলেও বক্তব্যটি প্রায় এক দশক আগের।ওই সময় ভোপালে শুটিং চলাকালে এক প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেছিলেন, সন্ধ্যায় আজানের সময়টি তাঁর কাছে বিশেষ ভালো লাগার। এ সময়টির জন্য তিনি অপেক্ষা করতেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, শুটিং শেষে তিনি টেরাসে গিয়ে বসতেন। আরও পড়ুন,বাপ্পি লাহিড়ীর ঘোষিত সোনা-রুপার মূল্য এখন প্রায় ৩ কোটি ২৭ লাখসেখান থেকে সূর্যাস্ত দেখার পাশাপাশি আশপাশের লাউডস্পিকার থেকে ভেসে আসা আজানের ধ্বনি শুনতেন। কয়েক মিনিটের এই অভিজ্ঞতাকে তিনি অসাধারণ অনুভূতি হিসেবে বর্ণনা করেছিলেন। প্রিয়াঙ্কা বলেছিলেন, আজানের সময় চারপাশের পরিবেশও যেন শান্ত হয়ে আসত। সারা দিনের মধ্যে ওই সময়টিই ছিল তাঁর সবচেয়ে পছন্দের। সম্প্রতি প্রিয়াঙ্কার আজান নিয়ে মুগ্ধতার খবর বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায়, এটি তাঁর সাম্প্রতিক কোনো মন্তব্য নয়; ২০১৬ সালে ভোপালে শুটিংয়ের সময় দেওয়া বক্তব্য।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।